What we collectআমরা কী কী তথ্য নিই
Only what we need to make your page:শুধু আপনার পেজ বানাতে যা লাগে, ততটুকুই:
- Names: yours, the couple's or the birthday person's, and any family names you want on the pageনাম — আপনার, বর-কনের বা যার জন্মদিন তার, আর পেজে যে পরিবারের নাম রাখতে চান
- Dates and times of your eventsঅনুষ্ঠানের তারিখ আর সময়
- Venues and their addressesভেন্যু আর ঠিকানা
- Photos you send usআপনার পাঠানো ছবি
- Your phone or WhatsApp numberআপনার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার
- Notes you write for us, like a letter or a special requestআপনার লেখা নোট, যেমন একটা চিঠি বা বিশেষ কোনো রিকোয়েস্ট
We don't collect anything from your guests. Your page has no sign-up or forms for them to fill in.আপনার মেহমানদের কাছ থেকে আমরা কিছুই নিই না। পেজে তাদের জন্য কোনো সাইন-আপ বা ফর্ম নেই।
How we use itতথ্যগুলো কী কাজে লাগে
Your details are used for two things only: to make your page, and to talk to you about your order. Nothing else.আপনার তথ্য শুধু দুটো কাজে লাগে: আপনার পেজ বানানো, আর অর্ডার নিয়ে আপনার সাথে কথা বলা। এর বাইরে কিছু না।
Only the Utshobi team working on your order sees them. We don't put advertising or tracking scripts on your page.শুধু উৎসবীর যে টিম আপনার অর্ডারে কাজ করছে, তারাই এগুলো দেখতে পান। আপনার পেজে কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং স্ক্রিপ্ট থাকে না।
Your photosআপনার ছবি
Your photos are used only on your page. We never share them or sell them to anyone.আপনার ছবি শুধু আপনার পেজেই ব্যবহার হয়। কারো সাথে শেয়ার করি না, কারো কাছে বিক্রিও করি না — কখনোই না।
We never use your photos or your page in our marketing without your permission. If we'd like to show your page as an example, we'll ask you first, and "no" is always fine.আপনার অনুমতি ছাড়া আপনার ছবি বা পেজ আমাদের মার্কেটিংয়ে কখনো ব্যবহার করবো না। নমুনা হিসেবে দেখাতে চাইলে আগে আপনাকে জিজ্ঞেস করবো — আর "না" বললেও কোনো সমস্যা নেই।
Your page linkআপনার পেজের লিংক
Your page lives on an unlisted link. It isn't listed anywhere on our site, and it carries a "noindex" tag, which asks search engines like Google not to show it. So nobody finds it by searching.আপনার পেজ থাকে একটা আনলিস্টেড লিংকে। আমাদের সাইটের কোথাও এটা লিস্ট করা থাকে না, আর পেজে থাকে একটা নো-ইনডেক্স ট্যাগ, যেটা গুগলের মতো সার্চ ইঞ্জিনকে পেজটা না দেখাতে বলে। তাই সার্চ করে কেউ খুঁজে পাবেন না।
Anyone who has the link can open the page and see what's on it, so share it with the people you're inviting.লিংক যাদের কাছে আছে, তারা পেজটা খুলে সব দেখতে পারবেন। তাই যাদের নিমন্ত্রণ করছেন, শুধু তাদের সাথেই শেয়ার করুন।
How long we keep itকতদিন রাখি
We keep your details and photos until 6 months after your event. That is also how long your link stays live. After that, we remove your page, photos and details.আপনার তথ্য আর ছবি আমাদের কাছে থাকে অনুষ্ঠানের পর ৬ মাস পর্যন্ত — লিংকও ঠিক ততদিন চালু থাকে। এরপর আপনার পেজ, ছবি আর তথ্য সব মুছে ফেলা হয়।
Deleting your dataতথ্য ডিলিট করতে চাইলে
Want it gone sooner? Message us on WhatsApp any time and we'll delete your page, photos and details. Once your page is deleted, the link stops working.আরও আগে মুছে ফেলতে চান? যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিন — আপনার পেজ, ছবি আর তথ্য ডিলিট করে দেবো। পেজ ডিলিট হলে লিংকটাও আর খুলবে না।
The backup in your browserআপনার ব্রাউজারে থাকা ব্যাকআপ
When you use the order form on our site, it keeps a backup of your answers and your last orders in your own browser (in its local storage), so nothing is lost if the page closes. This backup stays on your device. We only get your order when you send it to us on WhatsApp.আমাদের সাইটের অর্ডার ফর্ম ব্যবহার করলে, আপনার লেখা তথ্য আর শেষ অর্ডারগুলোর একটা ব্যাকআপ আপনার নিজের ব্রাউজারেই (লোকাল স্টোরেজে) সেভ থাকে — যাতে পেজ বন্ধ হয়ে গেলেও কিছু হারিয়ে না যায়। এই ব্যাকআপ আপনার ডিভাইসেই থাকে। অর্ডার আমাদের কাছে আসে শুধু তখনই, যখন আপনি হোয়াটসঅ্যাপে সেটা পাঠান।
To remove it, clear this site's data in your browser settings.মুছে ফেলতে চাইলে ব্রাউজারের সেটিংসে গিয়ে এই সাইটের ডেটা ক্লিয়ার করে দিন।
Paymentsপেমেন্ট
All payments are made through bKash. We never ask for, see or store card details or your bKash PIN. Never share your PIN with anyone, including us.সব পেমেন্ট হয় বিকাশে। আপনার কার্ডের তথ্য বা বিকাশ পিন আমরা কখনো চাই না, দেখি না, রাখিও না। পিন কাউকে বলবেন না — আমাদেরও না।
Questions? Talk to usপ্রশ্ন আছে? কথা বলুন
Questions about your data? Message us on WhatsApp. Our chats with you happen on WhatsApp, which has its own privacy policy.আপনার তথ্য নিয়ে কোনো প্রশ্ন? হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আপনার সাথে আমাদের কথাবার্তা হয় হোয়াটসঅ্যাপে, আর হোয়াটসঅ্যাপের নিজস্ব প্রাইভেসি পলিসি আছে।
If we change this policy, we'll update the date at the top of this page.এই পলিসিতে কিছু বদলালে এই পেজের ওপরের তারিখটা আপডেট করে দেবো।